বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

সুখ

ঃরোকেয়া বেগম লিপি।।

সুখ যদি হতো নীল সাগরের মুক্ত,
প্যান্ড্র‍্যান্টে বাধিয়ে পরে নিতাম গলায়।
কিন্তু সে-তো ঘাসের ডগায় জমা এক বিন্দু শিশির,
বিলীন হয় ভোরের রোদ্দুরের ছোয়ায়।

সুখ যদি হতো আকাশের শ্রাবণ মেঘ,
ঝরলেই ছুয়ে দিতাম আনমনে।
কিন্তু সে-তো শরৎ আকাশের পেজা তুলো,
পালিয়ে বেড়ায় অসীমে ক্ষনে ক্ষনে।

সুখ যদি হতো বেলকনিতে ফোটা শুভ্র বেলি,
জড়িয়ে নিতাম মমতা ভরে খোপায়।
কিন্তু সে-তো নীল পদ্ম,
যাকে ঘিরে রাখে গোখরা আর নীল ভ্রমরায়।

সুখ যদি হতো গ্রীলে জড়ানো অপরাজিতা
মুগ্ধ হয়ে চেয়ে থাকতাম সারাবেলা।
কিন্তু সে-তো নীল গ্লোরী,
ম্লান হয়ে যায় একটু বাড়লেই বেলা।

সুখ যদি হতো নীল আকাশের ধ্রুব তারা,
সারা নিশি জ্বলজ্বল করত অবিরত
কিন্তু সে-তো বারবার ছিটকে পরে
খসে যাওয়া তারার মত।

সুখ যদি হতো খাচায় পোষা ছোট্ট মুনিয়া,
যখন তখন আদর করা যেত।
কিন্তু সে তো সুনীল সাগরের বুকে
মিলিয়ে যাওয়া উড়ন্ত গাংচিল।

সুখ যদি হতো চাঁদনী রাতের মায়াবী জ্যোৎস্না,
চাঁদনী রাতে গায়ে জড়াতাম তার মায়া।
কিন্তু সে-তো মধ্য দুপুরের গনগনে সূর্যের আভা,
চাইলেই তাকে পারা যায় না যখন তখন ছোয়া।

তাঃ২৭/১০/২১

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD