শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরের যুবক বিদ্যুৎপৃষ্টে মারা গেলো লক্ষীপুরে, গায়ে হলুদে বসা হলনা সুমনের,

সুবর্ণচরের যুবক বিদ্যুৎপৃষ্টে মারা গেলো লক্ষীপুরে, গায়ে হলুদে বসা হলনা সুমনের,

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে গায়ে হলুদের দিন মো.সুমন (২০) নামে এক যুবককে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সে উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চর মহিউদ্দিন গ্রামের আব্দুর রহমানের ছেলে। এর আগে, গতকাল শনিবার বিকেল ৫টার দিকে সে লক্ষীপুর বিদ্যুৎপৃষ্টে মারা যায়। পরে লক্ষীপুর জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে রোববার বিকেল ৫টার দিকে সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামের পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

স্থানীয়রা জানায়, সুমন ডিপকল মেস্ত্রী ছিল। গতকাল শনিবার লক্ষীপুরে একটি ডিপকল বসাতে গেলে ডিপকলের পাইপ বিদ্যুতের তারের সাথে লাগলে সে ঘটনাস্থলে বিদুৎপৃষ্টে মারা যায়। রোববার তার গায়ে হলুদে বসার কথা ছিল এবং সোমবার সে বর সেজে কনের বাড়িতে যাওয়ার কথা ছিল। বিদ্যুৎপৃষ্টে তার পুরো পরিবারের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে।

চরজুবলী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.জসিম রায়হান ও স্থানীয় পল্লী চিকিৎসক জামসেদ বিয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD