শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে পিক-সিএনজি মখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রীর মৃত্যু, আহত ৪

সুবর্ণচরে পিক-সিএনজি মখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রীর মৃত্যু, আহত ৪

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আরো ৪ সিএনজি যাত্রী আহত হয়। তবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

নিহত পানা উল্যাহ (২০) সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের মোচ আলাদের বাড়ির মৃত সফি উল্যার ছেলে এবং দুই সন্তানের জনক ছিল।
শনিবার (৫ জুন) সকাল ১০টা তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে,গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে সদর উপজেলার কেরামত নগরের উত্তরে সুবর্ণচর টু সোনাপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ফুফাতো ভাই ওমর আবদুল্লা মামুন এসব তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো জানান, পানা উল্যাহ পেশায় একজন রাজমিস্ত্রী ছিল।

সুবর্ণচর উপজেলার আট কপালিয়া এলাকা থেকে শুক্রবার বিকেলের দিকে সিএনজি করে সোনাপুর বাজারে যাচ্ছিল। সেখান থেকে তার কাজ করার জন্য বসুরহাট বাজার যাওয়ার কথা ছিল। যাত্রা পথে সিএনজি সদর উপজেলার কেরামত নগরের কাছাকাছি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সে মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে তাকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, দুর্ঘটনার বিষয়ে আমাকে জানানো হয়। দুর্ঘটনাস্থল সদর উপজেলায় হওয়ায় সদর থানা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে নিহতের স্বজনদের জানানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন জানান, এ বিষয়ে কেউ তাদেরকে অবহিত করেনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD