শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে প্রধানমন্ত্রীর দশটি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

সুবর্ণচরে প্রধানমন্ত্রীর দশটি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

ইব্রাহিম খলিল শিমুল,
নোয়াখালী জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তামান্না মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক তরিক খন্দকার।

কর্মশালায় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ সবার জন্য বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ণ, আশ্রয়ণ প্রকল্প-২, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা।

উন্মুক্ত আলোচনায় বিশেষ উদ্যোগের সুবিধা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এসময় প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার সকল দপ্তরের সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ঈমাম, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD