রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
সুবর্ণচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

সুবর্ণচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

ইব্রাহিম খলিল শিমুল, সুবর্ণচর, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভূট্রা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারী ও মুগ আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল ৪ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.এইচ.এম. খায়রুল আনম চৌধুরী সেলিম, প্রধান আলোচক হিসেবে উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন বাহার চৌধুরী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কাউছার আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মায়দুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, চর ওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান ভূঁইয়া, সাংবাদিক বৃন্দ ও উপজেলার কৃষি বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং প্রান্তিক কৃষকরা।

উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ জানান, ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নের ২ হাজার ৮৯০ জন কৃষকদের মাঝে ৮ প্রকার ফসলের বীজ ও সার সম্পন্ন বিনামূল্যে বিতরণ করা হয়।

এছাড়াও তিনি আরো বলেন, বীজ চাষাবাদ করে ভালো ফসল উৎপাদনের জন্য যেকোনো পরামর্শ কৃষি অফিস থেকে চাষীদের জন্য সার্বক্ষণিক উন্মুক্ত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD