শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সুবর্ণচরে মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

সুবর্ণচরে মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

নিহত সাদ্দাম হোসেন (৩০), উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. হাসানের ছেলে।

গত মঙ্গলবার বিকেলে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজী ইদ্রিস বাজারের উত্তরে রহিম চৌকিদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিহত সাদ্দাম দুপুর ৩ টার দিকে উপজেলার সোলেমান বাজার থেকে একজন যাত্রী নিয়ে স্থানীয় বাংলা বাজারের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে সাদ্দামের মোটরসাইকেলটি হাজী ইদ্রিস টু বাংলা বাজার সড়কের রহিম চৌকিদারের বাড়ির সামনে পৌঁছলে হঠাৎ করে পাশের একটি সংযোগ সড়ক থেকে আরেকটি মোটরসাইকেল প্রধান সড়কে উঠে পড়লে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সাদ্দামের গলার রগ ছিঁড়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনানুগ প্রদক্ষেপ গ্রহণ করবে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD