শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে শর্ট সার্কিটের আগুনে ১০ দোকান ভস্মিভূত

সুবর্ণচরে শর্ট সার্কিটের আগুনে ১০ দোকান ভস্মিভূত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি এতে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে। পরে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসী প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে রয়েছে, ২টি ফার্মেসী দোকান, ৩টি চা দোকান, ১টি হোটেল, ১টি হোমিও দোকান,১টি সেলুন,১টি কীটনাশক দোকান ও ১টি কুলিং কর্ণার।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে চর হাসান ভূঁইয়ার হাট বাজারের একটি চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের সেকেন্ড কমান্ড দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চায়ের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD