শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সুবর্ণ জয়ন্তীর মাসে

সুবর্ণ জয়ন্তীর মাসে

সংঘমিত্রা ভট্টাচার্য

(স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী
মাসের সপ্তদশ দিন)

আকাশের তারকা জ্বলোজ্বলো
টুঙ্গিপাড়ার রাখালের জন্ম ক্ষণে
বাজিয়ে বাঁশি শনশন আওয়াজে
বাতাস বীণা ছুটছে গো আনমনে
সারি সারি ধবল বকের উড়াউড়ি
সম্ভাষণে মাতায় ধরা ঘুরঘুর করি
বাগিচার সাদা সাদা ফুলগুলো যে
অনুভব,অনুরাগ প্রকাশিতে সাজে
পাতাবাহার শতবর্ণের আঁটি আঁটি
ভালোবাসার মাতমে ভাসছে ছুটি
শত শত শিশু মিলনের স্রোতধারা
বজ্রকন্ঠের আহ্বানে পড়েছে সাড়া
চারপাশ ঘিরে পিতার প্রতিকৃতিতে
শতবর্ণের শতফুলের মালা গলেতে
রক্তের ঋণে বেঁধে রেখেছেন বলে
কপোল ভিজে শোকাশ্রুর জলে
নাম নিতে আজ ভুল করেনি কেউ
চোখের জলে সৃষ্ট সমুদ্রের ঢেউ
আছড়ে ভাঙছে দুঃখস্রোতের বাণ
জন্মশতবার্ষিকীতে শুভেচ্ছার তান।

মুজিব জন্মশতবার্ষিকীর মাস
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির মাস
সপ্তদশ দিন
সত্যকে যায় না ঢাকা মিথ্যার আবরণে
অবলীলায় প্রকাশ পায় তা সবাই জানে
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্ত্বা
জীবিত তিনি বাঙালির মন গহীনে
বিশ্বব্যাপী চির ভাস্বর অম্লানবদনে
পালিত হচ্ছে গৌরবের সাথে মাথা উঁচু করে
জাতির পিতার জন্মশতবার্ষিকী ঘরে ঘরে
তীব্র ভালোবাসার প্রকাশ শ্বাসে শ্বাসে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাসে।
১৭ মার্চ ২০২১

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD