বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
স্বদেশ কাঁপানো প্রমত্ত হুংকারে

স্বদেশ কাঁপানো প্রমত্ত হুংকারে

নাজমা বেগম নাজু।।

স্মৃত্যুন্জয়ী এক প্রবল নিশ্বাসে জেগে ওঠো তুমি
বেঁচে ওঠো আছিয়া,
জেগে ওঠো প্রমত্ত হুংকারে,
স্বদেশ কাঁপানো উত্তাল চিৎকারে,
বিশ্বকে জানাও তুমিও মানুষ
মানব সত্তার তুমিও তো জয়গান।
রক্ত লোলুপ হায়েনারা জানুক
কাঁপুক আর্তনাদে, মরণ ভীতির
বিধ্বংসী অভিশাপে।
কালজয়ী এক সূর্য মশাল তুমি
আাকাশ অশেষ নক্ষত্র কণা
অযুত নিযুত লক্ষ মায়ের বুকের মানিক
চির আদরিনী মেয়ে। মহা বিক্রমে
জেগে ওঠো তুমি, বীর নারী এক বীর শিশু তুমি।
মাংস লোভী দুই পেয়ে জানোয়ার
পুড়ে ছাই হোক সৌরবিজয়ী অগ্নিপিন্ডে তোমার।
তোমার স্বদেশ তোমার মাতৃভূমির
ঘৃনিত পদাঘাতে, নিশ্চিহ্ন হবে বক্তখেকোর দল।
আর কোনদিন, কোন আর শোন
নরমাংসভূক লোভী হায়েনার দল
ছিটেফোঁটা অক্সিজেনও
পাবে না এখানে জেনো।
আছিয়া, জানো তো এটা মহান স্বাধীনতার মাস
তুমি অগ্নিঝরা মার্চের
উত্তাল রাজপথ হয়ে ফিরে এসো,
জেগে ওঠো প্রমত্ত চিৎকারে
বেঁচে ওঠো শক্তিময়ী হুংকারে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD