শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের নিয়ে এনআরডিএসের ভার্চুয়াল সভা

স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের নিয়ে এনআরডিএসের ভার্চুয়াল সভা

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ৬টি ইউনিয়নে ৬টি কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্লিনিকের স্বাস্থ্যসুরক্ষায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীদেরদের উপস্থিতিতে একটি অনলাইন সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২০ জুন) নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি ( এনআরডিএস) একটি ভার্চুয়াল সভার আয়োজন করে। করোনাকালীন সময়ে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা, বর্তমান অবস্থা পর্যবেক্ষন ও কমিউনিটি ক্লিনিকের ভূমিকা শীর্ষক আলোচনায় উপস্থিত সদস্যরা চলমান স্বাস্থ্য সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে উল্লখযোগ্য হলো, ১. সুবর্ণচর উপজেলায় ৮টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র ২টি ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স আছে।

তাই প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে জরুরী ভিত্তিতে স্বাস্থ্যকমপ্লেক্স স্থাপন করতে হবে। ২.কমিউনিটি ক্লিনিকে সেবার মান ও স্বাস্থ্য সক্ষমতা বাড়ানো এবং পর্যাপ্ত ঔষধ সরবরাহ নিশ্চিত করা। ৩.ইউনিয়ন পর্যায়ে করোনা টেষ্টের ব্যবস্থা করা, যাতে অসুস্থ, গর্ভবতী নারী ও সাধারন মানুষ সহজে করোনা টেষ্টের সুযোগ পায়।

এসময় এনআরডিএস কর্মসূচি কর্মকর্তা রুনা আক্তার এর সঞ্চালনায় ভার্চুয়াল সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের জনপ্রতিনিধি নটবর দাস, চরজব্বার ইউনিয়ন নাগরিক সমাজের প্রতিনিধি ফজলুল হক ও চরওয়াপদা ইউনয়িনের আরেজ উদ্দিন, চরক্লার্ক কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুর রশিদ এবং ৭ নং পূর্ব চরবাটা শান্তমিয়ার বাড়ী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নিজাম উদ্দিন প্রমুখ

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD