শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

স্মৃতিতীর্থ

ড.গৌরী ভট্টাচার্য্য

স্মৃতিতীর্থ, রমনার বটমূলে,
যেথায় পাখির গানের সুরে বৈশাখী ফুল দোলে।
মেলায় কতনা ধাক্কাধাক্কি, ভিড়ের ঠেলায়,
সবকিছু আজ দেয়ালপঞ্জীতে মনকে খেলায়।
পাখিডাকা ভোরে,
প্রাতঃস্নান সেরে,
বারান্দায় পায়ে পায়ে,
ভোরের হাওয়ায় শিহরণ লাগে গায়ে।
ঘরের কোণেতে যখন,
ছটফট করে মন,
ইচ্ছে করে স্মৃতিতীর্থ, বটতলা ঘুরে আসি,
সূর্যোদয়ে মন ছুঁয়ে যায়, আনন্দ রাশিরাশি।
বৃক্ষলতায় লুকানো আলোর হাসি,
নববর্ষের নবসজ্জা দারুণ ভালবাসি।
মনখানি আজ স্মৃতিতীর্থে ঘুরে,
বৈশাখী গান আজও গাইছি সুরে।
কানপেতে শুনি বরণের জয়ঢাক,
যাক পুরাতন, এসো হে নূতন,এসো হে বৈশাখ।।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD