শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সড়ক দুর্ঘটনায় রাজাপুরের ইউএনও আহত, গাড়ি খাদে

সড়ক দুর্ঘটনায় রাজাপুরের ইউএনও আহত, গাড়ি খাদে

আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন ও তার গাড়িচালক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. মাসুম বিল্লাহ জানায়, বরিশালে যাবার পথে ভোরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে গাড়ি চালক ও ইউএনও আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

রাজাপুর সহকারী কমিশনার (ভূমি) অনুজা মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউএনও মহোদয়ের সাথে কথা হয়েছে। গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়েও ইউএনও মহোদয়ে তেমন কোনো ক্ষতি হয়নি। তিনি সুস্থ আছেন। এ ঘটনায় অল্পের জন্য সবাই রক্ষা পেয়েছেন। ইউএনও মহোদয় সবার কাছে দোয়া চেয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD