শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

হৃদয়ে বঙ্গপিতা

আফরিনা পারভীন।

হে কাল জয়ী মহা পুরুষ
হে বঙ্গ বীর,
হে চির স্বাধীন চির মুক্তির
হে বঙ্গ জনক মহা ধরিত্রীর।
হাজার প্রণাম চির সম্মান
তুমি-ই সেরা প্রিয় নেতা
সেখ মুজিবুর রহমান।

উনিশো পঁচাত্তর পনেরো আগষ্ট
চৌদ্দ জন স্বজন,
ঘাতকের বুলেটে বিক্ষত দেহে
শাহাদত করেন বরণ।
জাতীয়তাবাদ প্রগতিশীল নেতা
তুমি সেখ মুজিবুর রহমান,
তোমাকে হারিয়ে আজ জাতি
শোকাহত শোকে মুহ্যমান।
বেগম ফজিলাতুন্নেছা বঙ্গ জননী
তোমায় শ্রদ্ধা ও কৃতঙ্গতা,
স্মরণ করি তোমায় হে বঙ্গ মাতা।
শোকাবহ আগষ্ট শোকাবহ রাত
তাক করে বন্দুক কোন কালো হাত
ঘাতকের দল হেঁসে অসুরের হাঁসি,
কেড়ে নিয়েছে জাতির সম্মান
গুটি কতেক সন্ত্রাসী।
আজ ও তারা হায় সারা বাংলায়
যত্র তত্র হামলা চালায়।
আবারো আগষ্ট আবারো সে রাত
আবার হামলা আবার কালো হাত
দু হাজার চারে তেইশ জনকে
গ্রেনেড হামলায় করেছে হত
টার্গেট তাদের বঙ্গ কন্যা
তাকে ও তারা করেছে ক্ষত।
উনিশতম হামলায় এই বাংলায়
ঘাতকের দল ছাড়া পেয়ে যায়,
তবু ও নেত্রী ছাড়েনিকো হাল
সাফল্যে নৌকার তুলেছে পাল।
কালো হাত অ-গনতান্ত্রিকতায়
পঁচাত্তর পরবর্তী সময়ে লিপ্ত ষড়যন্ত্রে,
ঘাতক হারে তবু হাল না ছাড়ে
কুচক্রি মহল ঠকে যায় আবারো
বঙ্গ কন্যার সাফল্য মন্ত্রে।
বঙ্গ পিতা বঙ্গ মাতা ধন্য দেশের প্রাণ
বঙ্গ কন্যা এনেছে বাংলায় বিশ্বের সন্মান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

One response to “হৃদয়ে বঙ্গপিতা”

  1. আফরিনা পারভীন says:

    Ndddsnews24.com অনলাইন সংবাদপত্রটি অবশ্যই প্রশংসার দাবি রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD