বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
হেদুয়ার ম্যাকোরিনা

হেদুয়ার ম্যাকোরিনা

নাফিসা খান

রাতের রোশনাই,আলোর সমারোহে ঝলকায় তরুণী,
পসার সাজিয়েছে, ভরা যৌবনে যৌনতার রাঙতায় দোকানী।

অভাবের বিছানায় নগ্ন কাগজের খেলাঘর,
পরিবর্তনের তারতম্যের রাত নিক্তির চিতায় দাগী চাঁদ।
স্বপ্নের ডিঙ্গিগুলো ঘাট ছেড়ে একে একে তলিয়েছে অতল সৈকতে।

বাঁধে বির্সজনের দোকানঘর,
অবশিষ্ট এক বারবণিতা ,নয় সে হেলেনা!

তৃষ্ণার্ত চাতক অনুরাগের আকাশে, আগুন্তুক বিহঙ্গ!
ডুবে যায় সোহাগের স্বাদ হেদুয়ার অলিগলি,
মিছা সাজে বধূবেশ,মর্মে রাখি সহস্র ক্লেশ?

স্বপ্নেরা ফরিয়াদি বিধাতার আদালতে,
বিচারক নিয়তি উপহাস্যে
তকমা সেঁটে দেয়,লা ম্যাকোরিনার!

অবাক তরুণী নারী মাংসের ব্যাপারী?
বাবুদের সখের আদরিনী? মেকআপের প্রলেপে কলঙ্কের কাজলী,
জিঞ্জাসা রেখে যায় মিথিলার শয্যায়!

তবুও কাঁদে ,গ্লানিতে কাঁদে,প্রতি রাত হেদুয়ার ম্যাকোরিনা!

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD