অর্ণব আশিক
হেমন্ত এসেছে, সকাল- সন্ধ্যায় কুয়াশা
ভোরের রোদ বড্ড মিষ্টি, রাতে হিম হাওয়া।
হেমন্ত এসেছে, গায়ের মাঠে কিষাণের হাসি
ঢেকিতে চালের গুড়া হয়, ব্যস্ত কিষাণী,
হেমন্ত এসেছে, কৃষক জাগে, পুথির আঁকড়ায়
কৃষাণী পিঠা ভাজে, উনুন জ্বলে, বাহির আঙ্গিনায়।
হেমন্ত শেষ, ধান খেতে নাড়া পোড়া ধোঁয়া
কৃষাণের কপালে ঘাম, মহাজন দুয়ারে খাঁড়া।
Leave a Reply