শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
২৪ফেব্রুয়ারী থেকে বেসরকারি কৃষি ডিপ্লোমা ও কারিগরি শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরু

২৪ফেব্রুয়ারী থেকে বেসরকারি কৃষি ডিপ্লোমা ও কারিগরি শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরু

সাবরীন জেরীন।।
কারিগরি শিক্ষা অধিদপ্তরে শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার বিচার ও বেতন-ভাতার দাবীসহ ১১দফা দাবীতে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আগামী ২৪ফেব্রুয়ারী থেকে অবস্থান কর্মসূচি পালন করবে বেসরকারি কৃষি ডিপ্লোমা শিক্ষকরা। গতকাল বাংলাদেশ বেসরকারি কৃষি ডিপ্লোমা এসোসিয়েশনের চেয়ারম্যান মো.শাখাওয়াত হোসেন ভূইয়া’র সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান তারা।

এর আগে গত ২২ জানুয়ারি বেসরকারি কৃষি ডিপ্লোমা শিক্ষকরা বেতন ভাতার দাবী নিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আসলে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সহকারী পরিচালক বিমল মিশ্র, এমপিও কার্মকর্তা কামরুজ্জামান ও সাইফুল ইসলামের নেতৃত্বে তাদের উপর ন্যাক্কারজনক ভাবে হামলা করা হয়।

বিভিন্ন সংবাদ মাধ্যমে মারধোরের খবর প্রকাশিত হলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হলেও হামলায় নেতৃত্বদানকারী বিমল মিশ্র, কামরুজ্জামান ও সাইফুল ইসলাম এখনো স্ব-পদে বহাল থাকায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ নিয়ে গত ১লা ফেব্রুয়ারী জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা সম্মিলিত ভাবে মানববন্ধন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তাদের দাবি-দাওয়া ও শিক্ষকদের মারধোরের বিচার চেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এবিষয়ে বাংলাদেশ বেসরকারি কৃষি ডিপ্লোমা এসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভূইয়া জানান, দেড় যুগেরও বেশি সময় ধরে বিনা বেতনে প্রতিষ্ঠান পরিচালনা করার পর ২০১৯সালে তাদের প্রতিষ্ঠানগুলো এমপিও ভূক্ত হয়। কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার ছলচাতুরীতে তাদের বেতন-ভাতা এখনো দেয়া হচ্ছে না। তাছাড়া সরকার কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে যে সুযোগ সুবিধা দিয়েছেন তা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। আমাদের দাবি-দাওয়া না মানা হলে আমরন অনশন চালিয়ে যাবো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD