শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ভালোবাসার অধ্যয়ন

ভালোবাসার অধ্যয়ন

-বিচিত্র কুমার

বিশ্বাস আর অবিশ্বাসের বিশ্লেষণ তোমার মতো করতে পারিনি
প্রজাপতির মতো পাখনা মেলে হাওয়ায় আমি উড়তে পারিনি,
কচি ডানায় হেলান দিয়ে তোমার মতো রঙধনুর রঙ গায়ে মাখিনি
নীল সাগরে সবার মতো আমি পুষ্পস্নান করতে পারিনি।

সাত সমুদ্র পারি দিয়ে তোমার সাথে নিঝুম দ্বীপে যাইনি
কোকিলের মতো প্রেমের গান আমি বসন্তে গাইনি,
হাজার কথার মুক্ত ছন্দে তোমার কাব্য কখনো লেখিনি
তোমার ছবি হৃদয় মাঝে খোদাই করে আঁকিনি।

নীল আকাশের বুকের মাঝে চাঁদনী তোমায় রাখিনি
ভ্রমরের মতো গুনগুনিয়ে গান গেয়ে তোমায় কাছে ডাকিনি,
আমি অনেক কিছুই চেয়েছিলাম কিছুই আমি পাইনি
হাজার সুখের স্বপ্নের মাঝেও তোমায় আমি ভুলতে পারিনি।

হয়তো ভালোবাসার অধ্যয়ন গুলো সঠিক সময় সঠিক ভাবে
করতে আমি পারিনি,
তাই তো আমি তোমার ভালোবাসা এই জীবনে পাইনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD