ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার খাড়েরা গ্রামে শহরের গ্রীনভিউ গ্রীন স্পেশালইজড্ হসপিটালের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে খাড়েরা ডাক্তার বাড়ীতে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় গ্রীন ভিউ স্পেশালইজড্ হসপিটালের চেয়ারম্যান ডা:আবু হামেদ বাবু ও গাইনী চিকিৎসক ডা:জিনিয়া খান ৬শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পরে তাদেরকে বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়। এসময় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা স্বস্তি প্রকাশ করেন।
চিকিৎসা নিতে আসা ৫০ বছর বয়সী হাজেরা বেগম বলেন, আমরা গরীব মানুষ শহরে গিয়া ডাক্তার দেখানোর ক্ষমতা নাই। আমাদের গ্রামের ডাক্তার শহরের হাসপাতালের চিকিৎসা দেয়। ঈদে বাড়ীতে এসে আমাদের গ্রামে টাকা ছাড়া রোগী দেখতাছে এ কথা শুনে আমিও ডাক্তার দেখাতে আসছি। এরা আবার টাকা ছাড়া ঔষুধও দিতাছে। আমরা সবাই খুশি তাদের এই কাজে।
৭০বছর বয়সী আরেক রোগী আবুল খায়ের জানান, ডাক্তার বাড়ীর মানু্ষরা আমাদের সবসময় চিকিৎসা দিছে কিন্তু টাকা নেয় না। ডাক্তার বাড়ীর ছেলে শহরে হাসপাতাল দিছে। ঈদে বাড়ীতে আইয়া আমরারে চিকিৎসা দিতাছে আবার ঔষুধও দিছে। কিন্তু টেহা নিছে না।
এ বিষয়ে জানতে চাইলে গ্রীন ভিউ স্পেশালইজড্ হসপিটালের চেয়ারম্যান ডা: আবু হামেদ বাবু জানান,এখানে আমরা গ্রামের বাড়ী। আমার পূর্ব পুরুষেরা গ্রামের মানুষকে সেবা দিয়েছেন। আমারর শহরে একটি হাসপাতাল আছে। সেকারণে বেশিরভাগ সময় আমি শহরে থাকি। ঈদের সময় যখন বাড়ীতে আসি তখন চেষ্টা করি আমার পূর্ব পুরুষেরা যেভাবে মানুষের সেবা করেছেন সেভাবে কাজ করার জন্য। তাছাড়া এই করোনাকালীন সময় গ্রামের অনেকেই চিকিৎসা নিতে শহরে যায় না। তাই এবারের ঈদে তাদের সেবা করার জন্যই এই ক্ষুদ্র প্রয়াস।
গাইনী চিকিৎসক ডা:জিনিয়া খান জানান, এটি আবার শুশুর বাড়ীর এলাকা। ঈদে যখন আমরা গ্রামে আসি তখন মানুষকে বিনামূল্যে সেবা দেয়ার চেষ্টা করি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,
ডাক্তার আবু হামেদ বাবু বড় ভাই আবু হামজা,ছোট ভাই আবু জাবেদ।
গ্রীন ভিউ স্পেশালইজড্ হসপিটালের পরিচালক আবু নাছের, ওবায়দুর রহমান বাবু, সুজন সুত্রধর,জাবেদ আহম্মেদসহ খাড়েরা এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
(গ্রীন ভিউ স্পেশালইজড্ হসপিটালের পেজ থেকে)
Leave a Reply