বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

মিছিল

প্রভাত রঞ্জন ভট্টাচার্য্য
কলকাতা

মিছিলে হেঁটেছি প্রতিবাদে প্রতিরোধে,
মৌন মিছিলে হেঁটেছি শোক বোধে।
মিছিলে মেতেছি জয়োল্লাসে,
স্লোগান দিয়েছি ভরা উচ্ছাসে।
হেঁটেছি ন্যায্য প্রাপ্তি কেড়ে নেওয়ার ক্রোধে।

আজ বিশ্বব্যাপী মানুষ ভিন্নতর মিছিলে সামিল,
কোথাও সারি সারি মানুষের লাশের মিছিল।
কোথাও হাজার হাজার শ্রমিক পথে হাঁটে,
ক্রোশ ক্রোশ পেরিয়ে ফেরে আপন বাটে।
অভিশপ্ত মিছিলে হেঁটে, কত হৃৎপিণ্ড হয় শিথিল।

শাসকের অপদার্থতার এ এক জলজ্যান্ত উদাহরণ,
প্রমাণিত শাসকের নজরের নির্লজ্জ পক্ষপাতী ধরন।
বাঁচতে চাওয়ার মিছিল সর্বহারাদের,
খাদ্য নয়, পুলিশের লাঠি জোটে তাদের।
এহেন সমাজব্যবস্থার বিরুদ্ধে গর্জে উঠুক জনগণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD