শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
করোনা বিষয়ক আমার একান্ত ব্যাক্তিগত মতামত-

করোনা বিষয়ক আমার একান্ত ব্যাক্তিগত মতামত-

আফজাল হোসেন রিমন।।

গত দেড় বছর ধরে করোনা নিয়ে যতটুকু জানলাম, বুঝলাম তাতে আমার বিশ্বাস এখন এখানে এসে দাঁড়িয়েছে যে-
যারা একদমই ঘর থেকে বের হননি, সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলেছেন, তাদের বেশির ভাগই যখন করোনায় আক্রান্ত হয়েছেন তাহলে এটাই প্রমাণিত হয়- করোনা থেকে বাঁচার জন্য লকডাউন সমাধান না। আমি মনে করি মানুষকে এখন স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনা উচিৎ। সবকিছু খুলে দেয়া উচিৎ। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিষ্কার থাকা, হাত ধোয়ার অভ্যাস বজায়ে রাখতে হবে। রাষ্ট্রের আইন অনুযায়ী প্রত্যাক নাগরিকের বাধ্যতা মুলক মাস্ক পরতে হবেই।গনহারে সবাইকে টিকা নিতে হবে।

এভাবে ঘরে বসে থেকে প্রতিটি মানুষ মানুষিক ভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, গেছে। অর্থনৈতিক অনিশ্চয়তা মধ্যবিত্তকে মানুষিকভাবে মেরে ফেলছে। দেশে দারিদ্রাতার হার বেড়ে যাচ্ছে। শ্রেণী বৈষম্য মাথা চাড়া দিয়ে উঠছে।অংসখ্য ছেলে মেয়েরা মাদকাসক্ত হয়ে পরছে।মহামারী থেকে দুর্বিক্ষ, দুর্বিক্ষ থেকে ভয়াবহ সংঘাত তৈরি হয়। সেই দিকে যাচ্ছে। অথবা পৌঁছে গেছে।

মোদ্দা কথা- সবাইকেই এই রোগের মধ্য দিয়ে যেতে হবে। সবাই যেন বাঁচতে পারে তার জন্য শারীরিকভাবে শক্ত হতে হবে।নিয়মিত ব্যয়াম করতে হবে। খাদ্যাভ্যাস পরিবর্তন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যা যা করনীয় সেগুলোকে অভ্যাসের মধ্যে আনতে হবে। অভ্যাসের মধ্যে সবাইকে আনানোর জন্য যা যা করনীয় সেগুলোও করতে হবে। তবেই মুক্তি।মহান সৃষ্টিকর্তার উপর একমাত্র ভরসা রাখতে হবে।

আবারও বলছি- এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা। কোনও দলিল না। আপনি আমার সাথে একমত নাও হতে পারেন।

আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগ
কসবা উপজেলা।।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD