শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
পর্যটকদের সেবার মান বাড়াতে ট্যুরিস্ট পুলিশ সুপারের পথসভা

পর্যটকদের সেবার মান বাড়াতে ট্যুরিস্ট পুলিশ সুপারের পথসভা

নিউজ ডেস্ক।।
টানা বেশ কয়েকদিন ছুটির আবেশে মুখরিত হবে বান্দরবানের সকল ট্যুরিস্ট স্পট গুলো। আসন্ন ঈদকে সামনে রেখে ইতোমধ্যে জেলা শহরের বাইরে বেশকিছু হোটেল-রিসোর্টের সব কক্ষ বুকিং হয়ে গেছে। জেলা শহরেও বিভিন্ন আবাসিক হোটেল-মোটেলে প্রতিদিন আগাম বুকিং চলছে।
পর্যটকদের নিরাপত্তায় জেলা সদর ও থানচি উপজেলা ট্যুরিস্ট পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে সব ট্যুরিস্ট পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। জেলায় ট্যুরিস্ট পুলিশ রয়েছে শুধু জেলা সদর ও থানচি উপজেলায়। তবে অতিরিক্ত গরম না থাকলে পর্যটক আরও বেশি আসতে পারেন বলে আশা করছেন এই শিল্প সংশ্লিষ্টরা।
বান্দরবানের জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে রয়েছে চিম্বুক পাহাড়ের সাইরু হিল রিসোর্ট; থানচি উপজেলার নাফাকুম, তিন্দুর বড় পাথর এবং রুমা উপজেলার রিজুক ঝরনা, বগালেক ও কেওক্রাডং। জেলা শহর থেকে ১৮ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ে ওয়াইজংশন এলাকায় সাইরু হিল রিসোর্ট ভ্রমণপিপাসুদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পাহাড়ের উপর নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এ রিসোর্ট থেকে সকালে মেঘ দেখা দারুণ উপভোগ্য।
এদিকে, ঈদকে সামনে রেখে জেলা শহরে প্রতিটি পর্যটন কেন্দ্র ও থানচি এলাকায় পর্যটকদের নিরাপত্তায় তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে জানিয়েছেন বান্দরবান রিজিয়নের ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম। আজ তিনি ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তাসহ অন্যান্য সদস্যদের নিয়ে সদরের বিভিন্ন স্পটে পথসভাতে পরামর্শমূলক বক্তব্য রাখেন।
নিডনিউজকে তিনি বলেন, জেলার সব ট্যুরিস্ট পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ও স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারে তার জন্য জেলা শহের প্রতিটি পর্যটন কেন্দ্র ও থানচিতে কয়েক দফায় পথসভাও করা হয়েছে। এছাড়া কেউ কোনো সমস্যায় পড়লে ট্যুরিস্ট পুলিশকে জানাতে এসব এলাকায় মোবাইল নম্বর টাঙানো হয়েছে। বেড়াতে আসা সব পর্যটকদের সঙ্গে ভালো আচরণ করতে ট্যুরিস্ট পুলিশের সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD