শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

মেঘদূত ঠিকানা

রুদ্রভানু

মনে হচ্ছে অনেকটা উঁচুতে বসে আছি
কির্তনের, আজানের, স্তোত্রের গন্ধ বরাবর
আমার অবস্থান — নিতান্ত বালক স্বভাবে,
এই মেঘদূত ঠিকানা কোনোদিন কাউকে বলিনি

কতিপয় ভ্রামরীর এই পথে যাতায়াত আছে
আমার অস্তিত্ব তাহারা অনুভব করেনি এখনো
যদিও, তারা আসে মাঝে মাঝে একান্ত আবেগে
কোনোদিকে ভ্রুক্ষেপ না করে, যে পথে এসেছিল
প্রায়শ সে পথেই ফিরে যায় নিজস্ব খেয়ালে

এখান থেকে দূরে রামচন্দ্রের বনবাস দেখা যায়
অশোকের কলিঙ্গ যুদ্ধের রক্তস্রোত কিম্বা –
বিনায়কের হিসাবের খাতার বিরাট বান্ডিল,
বিশ্বস্রবা মুনির যোগ-সাধনার পীঠ অথবা

চাঁদের মাটিতে গাঁথা তিরের ফলার মতো ধ্বজ,
নাসার উৎক্ষেপন করা প্রথম উপগ্রহ – – –
আরও দূর-দূরান্তের নানান ঘটন-অঘটন
নক্ষত্রের অকৃত্রিম উদ্ভাস আর লুকোচুরি গান

নীলগিরি – ডোডাবেত্তা, হিমালয় – এভারেস্ট
এতো কাছাকাছি চলে আসে এখানে, আশ্চর্য হই
ভাস্কো-দা-গামা, কলম্বাস, আমেরিগো ভেসপুচি
হাত উঁচু করে তাদের জয়ের উল্লাস জানায়

কোনোদিন আমার এরকম লুকিয়ে দেখা ওরা
প্রত্যক্ষ করেনি বলে, আকাশের ভেলায় চড়ে
আমি মাঝে মাঝে এখানে এসে বসি, গান গাই
আর খেলা করি মহাবিশ্বের অপ্রতুল ধনরত্ন নিয়ে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD