বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
স্বাস্থ্যবিধি মেনে বইমেলা চলবে বইমেলা

স্বাস্থ্যবিধি মেনে বইমেলা চলবে বইমেলা

সাহাদাত জয়।।।

করোনার প্রকোপ নতুন করে বৃদ্ধির কারণে বইমেলা বন্ধ হবে কি না এ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এ প্রসঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়ে দিলেন, বইমেলা বন্ধ হবে না।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত বইমেলা স্বাস্থ্যবিধি মেনে ঠিকঠাক চলছে। একেবারে দেওয়ালে পিঠ ঠেকে না গেলে চেষ্টা করব বইমেলা ধরে রাখতে। আমার প্রত্যাশা বইমেলা শেষ পর্যন্ত চলবে। যারা বইয়ের মূলপ্রেমিক তারাই আসছেন বইমেলায়। কয়েক দিন ধরে বিক্রিও বেড়েছে মেলায়। মেলা জমজমাট। বইমেলা বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে সেভাবেই মেলা চলবে।

এদিকে, গতকাল মঙ্গলবার বইমেলা চলবে কি চলবে না এ নিয়ে বাংলা একাডেমির পরিচালকরা মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে বইমেলা চালানো উচিত হবে কি হবে না এ নিয়ে বিভিন্ন পরিচালক মতামত দেন।

এদিকে, আগাম কোনো ঘোষণা ও প্রকাশকদের সঙ্গে আলোচনা ছাড়াই বইমেলার সময় এক ঘণ্টা কমিয়ে দিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD