শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ফেসবুক এখন ‘মেটা’

ফেসবুক এখন ‘মেটা’

নিউজ ডেস্ক।।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কর্পোরেট নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। সকল সেবা নিয়ে প্রতিষ্ঠানটি ‘মেটা’ নামে পরিচিত হবে। তবে মূল সামাজিকমাধ্যমটির নাম ফেসবুকই থাকছে। মেটার অধীনে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসগুলো আগের মতোই থাকবে।

বৃহস্পতিবার ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ কোম্পানির বার্ষিক হার্ডওয়্যার ইভেন্ট ‘কানেক্টে’ এই ঘোষণা দেন।

নাম বদল সম্পর্কে তিনি বলেন, এখন থেকে আর মূল পরিচয় ফেসবুক নয়, আমাদের প্রথম পরিচয়ে মেটাভার্স হতে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের ব্র্যান্ডটি একটি পণ্যের সঙ্গে এতো গভীরভাবে সংযুক্ত যে সম্ভবত আমরা আর যা কিছু করছি তার প্রতিনিধিত্ব করতে পারে না।

জুকারবার্গ লিখেছেন, ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি। গ্রিক শব্দ ‘বিয়ন্ড’ (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। ব্যক্তিগতভাবে যে শব্দ বেছে নেওয়ার কারণ আরও অনেক কিছু তৈরি করা বাকি। আমাদেরও পথচলার অনেক নতুন পথ বাকি, সেই ধারণা থেকেই এই নামকরণ।
২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথচলা শুরু করেছিল ফেসবুক। তারপর থেকে মার্ক জুকারবার্গের হাত ধরে ক্রমশ শাখা-প্রশাখা বিস্তার করেছে ফেসবুক।

ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অকুলাসের মতো শাখার পাশাপাশি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সবই এই মুহূর্তে ছিল মাদার কোম্পানি ফেসবুকের অধীনস্থ। কিন্তু নতুন নামকরণে নতুন পথচলা শুরুর ইঙ্গিত দিলেন মার্ক জুকারবার্গ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD