বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
বান্দরবান ট্যুরিস্ট পুলিশের সাথে বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কমিউনিটি পুলিশিং মত বিনিময় সভা

বান্দরবান ট্যুরিস্ট পুলিশের সাথে বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কমিউনিটি পুলিশিং মত বিনিময় সভা

বাকের সরকার বাবর।।
বান্দরবান ট্যুরিস্ট পুলিশের সাথে বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কমিউনিটি পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত। বান্দরবানে প্রতি মাসের ন্যায় অনুষ্ঠিত হল কমিউনিটি পুলিশ মত বিনিময় সভা। এবার মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের বিভাগীয় প্রধানগণ। ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবান নিলাচল ট্যুরিস্ট স্পটে অনুষ্ঠিত হয় কমিউনিটি পুলিশিং সভা। বান্দরবান ট্যুরিস্ট পুলিশের আয়োজনে আজ শুক্রবার বেলা সাড়ে চারটায় জেলা এই কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় শতাধিক ট্যুরিস্ট। সভায় ট্যুরিস্টরা মন খুলে তাদের অভাব, অভিযোগ ও পরামর্শ প্রদান করেন। ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং সভায় বক্তারা তাদের বক্ততব্যে বলেন, আমাদের বাংলাদেশের ভূস্বর্গ খ্যাত বান্দরবানের বিভিন্ন স্পট দেখতে বিদেশী ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থী ও পর্যটকরা সুন্দরভাবে তাদের আনন্দ উল্লাস করতে পারে যাতে করে তারা কোন রকম হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কেহ হয়রানি হলে এমন অভিযোগ পেলে সাথে সাথে ব্যাবস্থা গ্রহন করা হবে। করোনাকালীন সময় স্বাস্থবিধি মানার ব্যাপারে সব পর্যটকদের সচেতন করতে হবে আমাদের।
পুলিশ সুপার বলেন আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় আগত বিভিন্ন পর্যটকদের এখানকার ট্যুরিজম বিকাশে তাদের সহযোহিতা কামনা করেন। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন পুলিশ সুপার। ড. সন্তোষ কুমার দেব, চেয়ারম্যান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় তার বক্তব্যে ট্যুরিজম বিকাশের নানা দিক ও প্রতিকূলতার বিষয়গুলো সমাধানের বিষয় তুলে ধরেন এবং বান্দরবান ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া আরো বক্তব্য রাখেন বাপন চন্দ্র কুরী, চেয়ারম্যান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, সোহেল মোঃ নাফি, চেয়ারম্যান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরো অনেকে।
এসময় ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান জোনের পুলিশ সুপার, ইনচার্জ সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD